ভাঙ্গায় কৃষকদল নেতাকে থানায় মারধরের অভিযোগে মানববন্ধন ও মিছিল
়ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় এক কৃষক দল নেতাকে থানার মধ্যে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) কবির মোল্লার বিরুদ্ধে। আহত ওই নেতার নাম ফারদিন হাসান উজ্জ্বল, সে ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ভাঙ্গা বাসস্ট্যান্ডে এক মানববন্ধন ও মিছিল করেছেন উপজেলা কৃষকদল ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা জানান, গত রাতে ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলের প্রতিবেশী আপন মাতুব্বরকে একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তাকে দেখতে ও খোঁজ নিতে থানায় গেলে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা উজ্জ্বলকে মারধর করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ এসআই মো. কবির মোল্লার শাস্তি ও প্রত্যাহারের দাবি জানান তারা।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল মাতুব্বর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান মুন্সী, উপজেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয় ভুক্তভোগী ফারদিন হাসান উজ্জ্বল বলেন, “আমি আমার প্রতিবেশীকে খাবার ও ওষুধ দেওয়ার জন্য থানার ভেতরে গিয়েছিলাম। তখন এসআই মো. কবির মোল্লা আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কে?’ আমি বলি, যাকে ধরে এনেছেন সে আমার এলাকার ভাই হয়।
এ কথা শোনার পরপরই তিনি আমাকে মারধর করেন।”
ভাঙ্গা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বলেন, “গতকাল রাতে আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলের প্রতিবে
Ekattor Sangbad একাত্তর সংবাদ