Breaking News

ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতা অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভঃপুলিশি হেফাজতে উদ্ধার

ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতা অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভঃপুলিশি হেফাজতে উদ্ধার

 

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের কাজী সামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা আহ্বায়ক মো. আশরাফ শেখকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রধান শিক্ষক, এনসিপি নেতা ও পরীক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আশরাফ শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সকালে চলমান এসএসসি পরীক্ষার ব্যবহারিক পর্ব শুরুর আগে মো. আশরাফ শেখ তার এক আত্মীয়কে সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় পরীক্ষার্থী সাজিদ ইসলামসহ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি কেন্দ্রজুড়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

 

শিক্ষার্থীদের অভিযোগ, আশরাফ শেখ নিয়মিতভাবে কেন্দ্রে প্রবেশ করে তার হবু স্ত্রীকে বিভিন্নভাবে সহায়তা করে আসছিলেন। এদিনও তিনি একই উদ্দেশ্যে কেন্দ্রে প্রবেশ করলে কয়েকজন শিক্ষার্থী এর প্রতিবাদ জানান। প্রতিবাদের একপর্যায়ে পরীক্ষার্থীরা কক্ষ থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা আশরাফ শেখকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তিনি দৌড়ে কেন্দ্র সচিবের কক্ষে আশ্রয় নেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তসহ কয়েকজন আহত হন। ইটের আঘাতে প্রধান শিক্ষক, আশরাফ শেখ ও কয়েকজন শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থ�

 

Check Also

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হলো আজ। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হলো আজ।   ফরিদপুরের ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *