Breaking News

বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে এক ঘন্টা যাবত জ্বলছে ৬ গাড়ী:: বাসচাপায় নিহত -৫

বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে এক ঘন্টা যাবত জ্বলছে ৬ গাড়ী:: বাসচাপায় নিহত -৫

 

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপ উদ্ধারকাজ চলাকালে যাত্রীবাহী বাসের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে যায়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের জন্য পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী দ্রুতগামী বাস ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।

গুরুতর আহত কয়েকজনকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন। তবে গাড়ীগুলো মাঝে মাঝে বিস্ফোরণ ঘটায় কেউ এগিয়ে যাচ্ছেনা।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং একটি বাসে অগ্নিসংযোগ করলে অন্তত ৬ টি গাড়ি ঘন্টাব্যাপী জ্বলছে।এ বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।

Check Also

তারেক রহমানের বরিশাল সফর সফল করতে ভাঙ্গায় ব্যাপক প্রস্তুতি সভা।

তারেক রহমানের বরিশাল সফর সফল করতে ভাঙ্গায় ব্যাপক প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি শহিদুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *