ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে স্ট্যান্ড রিলিজ, শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ**
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াত হোসেন সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অবিলম্বে বর্তমান কর্মস্থল ভাঙ্গা উপজেলা থেকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
একাধিক শিক্ষক অভিযোগ করে জানান, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিক্ষক বদলি বাণিজ্য, ভুয়া নিয়োগের মাধ্যমে দপ্তরি নিয়োগ ও তাদের নামে অর্থ উত্তোলন, উপজেলার ২০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ টেন্ডার ছাড়াই বিক্রি, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের নামে অর্থ আত্মসাৎ, সরকারি বরাদ্দের অর্থ যথাযথ হিসাবে সংরক্ষণ না করা, সিনিয়র শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং নারী শিক্ষকদের অনৈতিক প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
অভিযোগকারী শিক্ষকরা দাবি করেন, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। একই সঙ্গে তারা শিক্ষা কর্মকর্তার অন্যতম সহযোগী হিসেবে পরিচিত চাকরিচ্যুত এক প্রধান শিক্ষকের বিরুদ্ধেও তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে বদলির খবর ছড়িয়ে পড়ার পর বুধবার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কয়েক শতাধিক শিক্ষক ও কর্মচারী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের দাবি অনুযায়ী পাওনা অর্থ ফেরতের দাবি জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষা কর্মকর্তাকে তার কক্ষে ন�
Ekattor Sangbad একাত্তর সংবাদ