Breaking News

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

 

 

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে

 

প্রান গেল একই পরিবারের ৪ জনের**

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলারঙ্গী ইউনিয়নের শংকরপাশা এলাকায় অ্যাম্বুলেন্স- বাস মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে। আজ সকাল ১১ টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে রোগীবাহি অ্যাম্বুলেন্স ও বিআরটিসি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও আহত হয়েছেন কয়েকজন।

 

নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এরা হচ্ছে মাদারীপুর সদরের আঃ ওয়াহেদ মোল্লার ছেলে মোঃ জাহাঙ্গীর মোল্লা (৬৫) ও তার স্ত্রী বেলী বেগম (৫৫), আলমগীর মোল্লা (৬০) ও তার স্ত্রী খুশি বেগম (৪৫) এবং অ্যাম্বুল্যান্সের চালক মাদারীপুরের সর্দার বাড়ী গ্রামের কাওসার মাতুব্বর (২৬) । ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

 

খবর পেয়ে ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভাঙ্গা ফায়ার সার্ভিস, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, নগরকান্দা থানা পুলিশসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

 

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হচ্ছে। অপরদিকে

 

ভাঙ্গা গোল চত্বর এলাকায় রাত বারোটার সময় অজ্ঞাত পরিবহন এক পথচারীকে যুবক কে চাঁপা দিলে ঘটনা স্থলেই নিহত হয়।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় নারীকে অপহরণের অভিযোগ থানায় অভিযোগ ।

ফরিদপুরের ভাঙ্গায় নারীকে অপহরণের অভিযোগ থানায় অভিযোগ দায়ের। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক নারীকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *