Breaking News

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **
স্থানঃ কলাতলা- কারিকরপাড়া মালীগ্রাম**

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের কলাতলা মালিগ্রাম গ্রাম থেকে লামিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লামিয়া বেগম ওই গ্রামের জাবেদ বেপারীর স্ত্রী। তাদের আবু তোহা নামে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী জাবেদ বেপারী পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা পর ঘরের দরজা খোলা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ভিতরে প্রবেশ করে তারা লামিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের দাবি, পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই নিহতের স্বামী জাবেদ বেপারী এলাকা ছেড়ে চলে যান।
নিহতের বড় ভাই জুয়েল অভিযোগ করে বলেন, “খবর পেয়ে দ্রুত বোনের বাড়িতে ছুটে এসে দেখি ঘরের দরজা খোলা, আর বোনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানাই।”
নিহতের বাবা বলেন, “সকাল প্রায় ১১টার দিকে মেয়ের সঙ্গে শেষবার কথা বলেছি। তখন সে স্বাভাবিক ছিল। কয়েক ঘণ্টার মধ্যেই এমন মর্মান্তিক খবর পাব, তা কখনো ভাবিনি। আমার মেয়ের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জ�

Check Also

বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে এক ঘন্টা যাবত জ্বলছে ৬ গাড়ী:: বাসচাপায় নিহত -৫

বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে এক ঘন্টা যাবত জ্বলছে ৬ গাড়ী:: বাসচাপায় নিহত -৫   ফরিদপুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *