ভাঙ্গার কারিম মুন্সির মরদেহ মিললো নগরকান্দায় **
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের কাপুড়িয়া সদরদী গ্রামের যুবক কারিম মুন্সি (৪০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামের ওমর আলী শেখের বাড়ি থেকে রহস্যজনকভাবে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কারিম মুন্সী ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে কারিম মুন্সীর স্ত্রী মাহমুদা তাকে তালাক দেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার রাতে তিনি তার সাবেক স্ত্রীর বাড়িতে যান। পরে সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।
কারিম মুন্সীর বোন জামাই জালাল ইসলাম জানান, রাত আনুমানিক ২টার দিকে মাহমুদার খালাতো ভাই হাসান ফোন করে তাকে জানান যে কারিম মুন্সী বাড়িতে এসে উশৃঙ্খল আচরণ করছেন। প্রায় আধা ঘণ্টা পর আবার ফোন করে জানানো হয়, ঘরের সামনে তার ঝুলন্ত মরদেহ দেখা গেছে। তবে মাহমুদার বোন জুঁই বলেন, রাতের মধ্যে আমার ছেলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হলে সে কারিম মুন্সীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মাদ আল ফাহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে
Ekattor Sangbad একাত্তর সংবাদ