Breaking News

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই পিকআপের সংঘর্ষে নিহত ২ 

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই পিকআপের সংঘর্ষে নিহত ২

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মাছবাহী পিকআপের চালক শামীম। তাঁর বাড়ি যশোর জেলায়। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ড-১৪-২৮২৩ নম্বরের একটি পিকআপ গাছের চারা নিয়ে ঢাকামুখী লেনে যাচ্ছিল। আতাদী এলাকায় পৌঁছালে গাড়িটির চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক গাড়িটি হঠাৎ থামিয়ে দিলে পেছনে থাকা ঢাকা মেট্রো-ড-১১-৮৫৫২ নম্বরের মাছবাহী পিকআপটি সজোরে ধাক্কা দেয়।

এতে মাছবাহী পিকআপের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, দুটি পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *