Breaking News

ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত 

ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

 

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আধুনিক ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তারা বলেন, ডিজিটাল ব্যবস্থার কারণে এখন সাধারণ মানুষ সহজেই নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা পাচ্ছেন।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম বলেন,

“ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক সহজ ও স্বচ্ছ হয়েছে। জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতা নিরসনে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারি নিয়ম মেনে চলতে হবে।”

এসময় বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম মিরু মুন্সি, প্রকৌশলী ফরিদুল ইসলাম, সাংবাদিক এ.টি.এম. ফরহাদ নান্নু, সাংবাদিক মজিবুর মুন্সী (সভাপতি), উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ও মোঃ ফারদিন আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে এবং সরাসরি সরকারি সেবা গ্রহণে জনগণকে উৎসাহিত করতে হবে।

মেলায় আগত সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা, নামজারি, খতিয়ান সংশোধন ও অনলাইন সেবা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজিত এ মেলায় স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *