ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্স না থাকায় তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা।
ফরিদপুরের ভাঙ্গা উ /প/জে/লা/য় ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য ও গো-খাদ্য বিক্রয়কারী প্র/তি/ষ্ঠা/নে/র বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজ- পত্র না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৫ জুন) সকাল ১১টার সময় ভাঙ্গা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদরুল ইসলাম সিয়াম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে, ভাই ভাই স্টোরকে ৫হাজার টাকা, ঋক রূপ স্টোরকে ৬ হাজার টাকা এবং শ্রীকান্ত স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ প্রতিষ্ঠানগুলোর মালিকরা তাৎক্ষণিক- ভাবে নগদ পরিশোধ করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, জনস্বার্থে এবং নিরাপদ প্রাণিখাদ্য নিশ্চিত করতে সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মৎস্য ও গো-খাদ্য বিক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিমালা:
বৈধ ট্রেড লাইসেন্স সংগ্রহ ও হালনাগাদ রাখতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের পশু ও মৎস্য খাদ্য বিক্রি করা যাবে না।
খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, উপাদান এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
ভেজাল, নিম্নমানের বা অনুমোদনহীন উপাদানযুক্ত খাদ্য বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ।
খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় র�
Ekattor Sangbad একাত্তর সংবাদ