Breaking News

ভাঙ্গায় অস্ত্র, বিদেশি মদ ও মোটরসাইকেলসহ আটক- ২

ভাঙ্গায় অস্ত্র, বিদেশি মদ ও মোটরসাইকেলসহ আটক- ২

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদেশি মদ, এয়ারগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৭ মে) সকালে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রামের মাইনুল ইসলাম খান রিপনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে ওই বাড়ি থেকে ১১ বোতল বিদেশি মদ, একটি বিদেশি এয়ারগান, ৯০০ পিস এয়ারগানের গুলি, একটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি, ২৬ পিস শটগানের কার্তুজ, পাঁচটি রামদা, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি গ্রামের মৃত সাদেক আলী খাঁনের ছেলে রবিন খান (৪৩) এবং চরমুগডোবা গ্রামের মাইনুল ইসলাম খান রিপনের স্ত্রী রাশিদা আক্তার (৪০)।

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরও তিনজন। তারা হলেন—মাইনুল ইসলাম খান রিপন (৫০), বেল্লাল (৪৫) ও নুর মোহাম্মদ (৪০)।

মামলার বাদী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) দীপন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশিদা আক্তার ও রবিন খানকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সকল আলামত জব্দ করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২৫/১৫৭ নম্বর মামলা রুজু করা হয়েছে ।

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *