Breaking News

ভাঙ্গায় চাচাতো ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর খুন

ভাঙ্গায় চাচাতো ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর খুন

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ছোট ভাইয়ের স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে টুকু মোল্লা (৪৫) নিহত হন। তিনি মৃত ইদিস মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টুকু মোল্লার আপন ছোট চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রী সিমা বেগম (২৫)-এর সঙ্গে বাড়ির গৃহপালিত হাঁস নিয়ে প্রতিবেশী মহিলাদের মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে বিষয়টি পুরুষদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে টুকু মোল্লার সঙ্গে সিমা বেগমের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সিমা বেগম ধারালো অস্ত্র বটি দিয়ে টুকু মোল্লার বাম পাশের বুকে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুকু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে এবং লাশ পুলিশ হেফাজতে নেয়।

এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের এসআই (নিঃ) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Check Also

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ** স্থানঃ কলাতলা- কারিকরপাড়া মালীগ্রাম** ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *