Breaking News

মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সদরপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেনের নিকট থেকে প্রার্থী নিজেই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এই তিনটি উপজেলা নিয়ে ফরিদপুর ৪ আসন। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ে নিজের শক্ত অবস্থান জানান দিলেন তিনি।

ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান বলেন, মাওলানা মিজানুর রহমান মোল্লা সব সময় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করেছেন। জনগণের প্রত্যাশার কারণেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। যেহেতু ইসলামী ৮ দল একত্রিত হয়েছে এজন্য দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত হবে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা মিজানুর রহমান মোল্লা এ প্রতিবদেকেকে বলেন, এ আসনের একটি উল্লেখযোগ্য অংশ নদী ভাঙ্গন কবলিত। এরা বড়ই অসহায়। এদের পাশে দাড়ানো ছাড়াও এ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এ অঞ্চলে কোন অনিয়ম, দুর্ণীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের স্থান হবে না। ইসলামী ৮ টি দল একত্রিত হয়েছে, জনগন ইসলামের বিজয় দেখতে উন্মুখ হয়ে আছে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারন সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারন সম্পাদক মুফতি মামুনুর রশিদ, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারন সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *