Breaking News

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

মোঃ রিপন শেখ

ভাঙ্গা ,ফরিদপুর প্রতিনিধি :

খুলনা–ঢাকা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থানাধীন হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকার প্রাইমারি স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী টিনবোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৭৩১) এর সঙ্গে যশোর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ-৭১-৪৪৪৪) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিন যাত্রী নিহত হন।

নিহতরা হলেন— যশোর জেলার মনিরামপুর উপজেলার আনোয়ারা রাজনগর গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩), যশোর জেলার কেশবপুর উপজেলার চালতে বাড়ি গ্রামের মৃত বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) এবং বাবর আলীর মেয়ে বিউটি (৩০)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মিজানুর রহমানের স্ত্রী রুকাইয়া সুলতানা নীলা (৩৫) এবং অ্যাম্বুলেন্সের চালক কৃষ্ণ (৫৫)। তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রুকাইয়া সুলতানা নীলার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছে। তবে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *