Breaking News

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দিন দিন তীব্র আকার ধারণ করছে শীতের দাপট।

মোঃ রিপন শেখ

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দিন দিন তীব্র আকার ধারণ করছে শীতের দাপট। গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

কনকনে ঠাণ্ডার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হলেও অনেকেই পড়ছেন চরম ভোগান্তিতে। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল কমে গেছে, ফলে কর্মজীবীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এদিকে তীব্র শীতে কৃষক ও দিনমজুরদের খোলা আকাশের নিচে খড়কুটা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে। বিশেষ করে ভোর ও গভীর রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, গত বছর শীত মৌসুমে সরকারি উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলেও এবছর এখন পর্যন্ত তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। ফলে শীতার্ত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে শীতজনিত কষ্ট আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত ত্রাণ সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Check Also

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ** স্থানঃ কলাতলা- কারিকরপাড়া মালীগ্রাম** ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *