ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন
প্রার্থী হিসেবে মাওলানা মিজানুর রহমান মোল্লার নাম ঘোষণা
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে শুক্রবার ১৬ জানুয়ারি বিকালে তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিসের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে মাওলানা মিজানুর রহমান মোল্লা (রিকশা মার্কে)-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এ সময় মাওলানা মিজানুর রহমান মোল্লা সর্বস্তরের সুধীজনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে প্রার্থী দিয়েছে। এরই অংশ হিসেবে দলীয় যাচাই-বাছাই শেষে ফরিদপুর-৪ আসনে আমাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের ন্যায়বিচার, সুশাসন ও নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে খেলাফত মজলিস রাজনীতি করে যাচ্ছে। এ আসনের জনগণ রিকশা মার্কে ভোট দিয়ে সমর্থন জানালে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান এবং চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকরিয়া ও স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Ekattor Sangbad একাত্তর সংবাদ