Breaking News

ভাঙ্গায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা।

ভাঙ্গায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা।

নিজস্ব প্রতিনিধি ৭১ সংবাদ। ফরিদপুরের ভাঙ্গায় স্বামীর সঙ্গে অভিমান করে স্বর্ণা আক্তার (১৯)নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার ১৯ জানুয়ারি সকাল আটটা মধ্যে ভাঙ্গা থানার আজকে ইউনিয়নের কালকান্দা গ্রামের নিজ বাবার বসতবাড়ি দোচলা টিনের ঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত স্বর্ণা আক্তার তালকান্দা গ্রামের রুহুল ইসলামের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় এই নিয়ে রাগ করে স্বামী রবিউল ইসলাম বাড়ি থেকে বের হয়ে যান। পরে স্বর্ণা আক্তার এর মা তার ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখেন তার মেয়ে ঘরের বাসের আড়ার সঙ্গে ওড়না পিছিয়ে ঝুলে রয়েছে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে এবং মৃত্যু অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে লাশের সুরত প্রতিবেদন প্রস্তুত করে হাল।ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলীম জানান এটি একটি আত্মহত্যা ঘটনা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন । গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত চলছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ** স্থানঃ কলাতলা- কারিকরপাড়া মালীগ্রাম** ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *