Breaking News

ভাঙ্গায় খেলাফত মজলিসের ৫ জেলার এমপি প্রার্থী দের কর্মী মোটিভেশন সভায় হট্টগোল

ভাঙ্গায় খেলাফত মজলিসের ৫ জেলার এমপি প্রার্থী দের কর্মী মোটিভেশন সভায় হট্টগোল

 

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:

২০/০১/২০২৬

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের ৫টি জেলায় মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের কর্মী মোটিভেশন সভায় প্রধান অতিথির বক্তব্য চলাকালে স্থানীয় নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন। এসময় ফরিদপুর-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মোল্লার সমর্থকেরা প্রধান অতিথি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হট্টগোল শুরু করেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার পুলিয়া গ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর বাসভবনে ৫ জেলার কর্মী মোটিভেশন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

 

কর্মী মোটিভেশন সভায়, মিজানুর রহমান মোল্লার সমর্থকেরা প্রধান অতিথির বক্তব্যের প্রতিবাদে জানান, বিগত দুই বছর যাবত খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লার কর্মীরা মাঠে-ময়দানে কাজ করছেন। এতে বিগত দিনে বিএনপি, জামায়াত ও বিরোধী পক্ষের লোকজনের হামলা-মামলা এবং বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়েছি। তবুও আমরা মাঠ ছাড়িনি। তাই ফরিদপুর-৪ আসনে মিজানুর রহমান মোল্লার রিক্সা প্রতিকের বাইরে অন্য কোন প্রার্থীকে ১০ দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত করা হলে আমরা তা মেনে নেবো না। অন্যথায় তাদের দাবি পূরণ না হলে বিভিন্ন স্লোগান দিয়ে ‘দক্ষিণ বঙ্গ অচল করে রাজপথে নামার হুশিয়ারি দেন’ স্থানীয় নেতাকর্মীরা।

 

এ প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ও শরিয়তপুর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা জালাল উদ্দিন কর্মীদের উদ্দেশ্য বলেন, ১০ দলীয় জোটের পক্ষ থেকে ফরিদপুর-৪ আসনে দুই জন প্রার্থীকে আমরা ওপেন রেখেছি। তারা হলেন, জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ও খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীকে। এদের দুই জনের মধ্যে যার জনসমর্থন বেশী থাকবে, তিনিই ফরিদপুর-৪ আসনের ১০ দলীয় জোটের পক্ষ থেকে সমর্থন পাবেন। এসময় স্থানীয় নেতাকর্মীদের ভোটের মাঠে জনসমর্থনে বেশি বেশি কাজ করার আহ্বান জানান এবং আগামী এক সপ্তাহের মধ্যে ফরিদপুর-৪ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান প্রধান অতিথি।

 

খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলার সভাপতি খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী নূর মোহাম্মদ, কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর-২’আসনের প্রার্থী সাইকুল হাদীস মাওলানা আকরাম আলী, ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা সাঈদ আহমেদ হানজ্বালা, গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ মক্কী, ফরিদপুর জেলার সভাপতি মাওলানা আমজাদ হোসেনসহ কয়েকটি জেলা ও উপজেলার নেতাকর্মীবৃন্দ প্রমুখ।

 

 

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *