Breaking News

জুলাই যোদ্ধা শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে হ্যাঁ ভোট দিন, – আল্লামা মামুনুল হক।

জুলাই যোদ্ধা শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে হ্যাঁ ভোট দিন, – আল্লামা মামুনুল হক।

মামুন মুন্সী ( বাত্রা সম্পাদক দৈনিক ৭১ সংবাদ পত্রিকা)

তারিখ -২/২/২৬,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মোহাম্মদ মামুনুল হক বলেছেন, জুলাই যোদ্ধা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ও আহতদের ভবিষ্যৎ চিন্তা করে গণভোটে হ্যাঁ ভোট দিন। পাশাপাশি জাতীয় নির্বাচন ফরিদপুর ৪আসনে ১১ দলীয় ঐক্যজোটের বাংলাদেশের খেলাফত মজলিসের রিক্সা মার্কার প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। রিক্সা জিতলে জিতবে জনতা। রিক্সা জিতলে দূর হবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রতিষ্ঠিত হবে ইসলামী আইনের শাসন। তিনি এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন বেলুট বাক্স ছিনতাই বা জনগণের রায়ের পরিবর্তনের চেষ্টা করলে পরিণত হবে ভয়াবহ। তিনি আরো বলেন আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সোমবার (২ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় আল্লামা মামুনুল হক। এ সময় ফরিদপুর চার তথা ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন আসনের বাংলাদেশ খেলাফত মজলিসে রিকসা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপস্থিতি জনসভায় অংশ নেয়া হাজার হাজার জনগণের সামনে পরিচয় করিয়ে দেন। জনসভায় ভাঙ্গা সহ আশপাশের কয়টি থানা থেকে আগত মানুষের ঢল নামে। প্লে কার্ড ব্যানার নিয়ে রিক্সার স্লোগান দিয়ে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ন সদস্য সচিব তাহসিন রিয়াজ ও অ্যাডভোকেট শাকিল আহমেদ, ফরিদপুর ৪আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা মার্কার প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা,মাদারীপুর 4 আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হামজালা, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, ভাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান , সাংগঠনিক সম্পাদক মৃত মুন্সী, সদরপুর উপজেলার সাধারণ সম্পাদক মুফতি সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা মিজানুর রহমান ফরিদী , ও ও স্থানীয় বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিয়নের নেতা ও নেতৃবৃন্দ।

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *