Breaking News

ভাঙ্গায় স্কুলের প্রধান শিক্ষক এলাকাবাসীর কাছে অবরুদ্ধ। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে উদ্ধার 

ভাঙ্গায় স্কুলের প্রধান শিক্ষক এলাকাবাসীর কাছে অবরুদ্ধ। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

 

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,

 

ফরিদপুরের ভাঙ্গায় গত ৩১ জানুয়ারি শনিবার স্কুলের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে ১৪ গ্ৰামবাসির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পর আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ব্রাহ্মনকান্দা আব্দুল শরীফ একাডেমীর প্রধান শিক্ষক এনামুল কবিরকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। দিনভর অবরুদ্ধ ও শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয় তাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেয়। মাত্র ২ দিন আগে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর পুনরায় অনাকাঙ্খিত ঘটনা দেখে এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়ে।

এবিষয়ে ব্রাহ্মনকান্দা আব্দুল শরীফ একাডেমীর প্রধান শিক্ষক এনামুল কবির জানান, একটি মহল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চক্রান্ত চালাচ্ছে। আজ আমাকে আমারই কর্মস্থলে আটকে রেখে আমাকে নানা ভাবে লাঞ্ছিত করে।

বিষয়টি নিয়ে থানার উপপরিদর্শক রাম প্রসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এবং প্রধান শিক্ষককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেই।

উল্লেখ্য, ভাঙ্গার ব্রাহ্মনকান্দা আব্দুল শরীফ একাডেমীতে গথ শনিবার (৩১ ডিসেম্বর) বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান ছিল। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এনামুল কবির পাশ্ববর্তী হামিরদী ইউনিয়নের ১০ গ্ৰামের গন্যমান্য ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে দাওয়াত দেননি। এতে উক্ত কয়েক গ্ৰামের শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতরে ক্ষোভ প্রকাশ পায়। এরই ধারাবাহিকতায় ক্রীড়া প্রতিযোগীতার দ্বিতীয় পর্বে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

 

মোঃ রমজান সিকদার

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

০৩/০২/২০২৬

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *