Breaking News

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, শহিদুল ইসলাম বাবুলের সংবাদ সম্মেলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, শহিদুল ইসলাম বাবুলের সংবাদ সম্মেলন

শুক্রবার , তারিখ ;৬/২/২৬,সময় সকাল ১০ ঘটিকা, স্থান ;সদরপুরের নিজ বাসভবন – (স্টাফ রিপোর্টার, ৭১সংবাদ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ , স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ কতৃক হুমকি ধামকি অবৈধ টাকার ছড়াছড়ি এর বিরুদ্ধে , বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ফরিদপুর 4 আসনের ধানের শীষের প্রতীক এর মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল , আজ শুক্রবার বেলা ১০ তার সদরপুর নিজবাসভবনে সংবাদ সম্মেলন করেছে, তিনি উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,। তিনি বলেন তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি থেকে তিনে নমিনেশন পেয়েছেন তিনি দীর্ঘদিন যাবত নির্বাচনের জন্য ধানের শীষের প্রতীক নিয়ে ফরিদপুর 4 আসনের তথা, ভাঙ্গা -সদরপুর -চরভদ্রাসন এর প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে শান্তির শৃঙ্খলা ভাবে নির্বাচনী প্রচারণা করে আসছেন কিন্তু দুঃখের বিষয় বিপক্ষের প্রার্থী মুজাহিদ বেগ এবং তার কিছু লোকজন সহ সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন (কালো টাকা নিয়ে বিভিন্ন এলাকায় ভোটারদের পেরেশানি করছে হুমকি ধামকি দিয়ে ধানের শীষের কর্মীদেরকে ভয় ভীতি প্রদর্শন করছেন এবং আওয়ামী লীগের কিছু লোক এবং সাবেক এমপি নিক্সন চৌধুরীর এ পি এস আবুল বাসার,লিয়ন,সহ অন্যান্য লোকজন নিক্সন চৌধুরীর কালো টাকা নিয়ে বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ফুটবল মার্কার নির্বাচন করছে এবং বিএনপির কর্মীদেরকে ভয় ভীতি দেখিয়ে ভোট কারচুপি করে নেওয়া হবে বলে বিভিন্ন এলাকায় বলে বেড়াচ্ছেন। তিনি তার বক্তব্যে সাবেক এমপি নিচ্ছেন চৌধুরী সহচরী বর্তমান স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেক ও তার দোষরা প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আগামী নির্বাচন যাতে বন্ধ হয় তার জন্য চেষ্টা করছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন আমার দল নির্বাচনমুখী আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি কোন ভয় ভীতি দিয়ে আগামী নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না, সাংবাদিকদের প্রশ্নের উত্তরই তিনি বলেন আমি প্রশাসনকে জানাবো যাতে আগামী নির্বাচনে কোনরকম ভোট কারচুপি করে ও হুমকি ধামকি দিয়ে নির্বাচনকে বন্ধ করা যাবে না এবং অচিরেই সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের সহায়তা কামনা করছি। উপস্থিতি বিএনপি নেতাকর্মী ও সমস্ত সংবাদকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *