Breaking News

ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজার বণিক সমিতির আয়োজনে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা

ভাঙ্গা উপজেলার , ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজার বণিক সমিতির আয়োজনে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।

রবিবার, তারিখ, ৮/২/২৬ইং স্থান :ভাঙ্গা বাজার বণিক সমিতির কার্যালয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভাঙ্গা বাজার বণিক সমিতির আয়োজনে ভাঙ্গা বাজারের সাধারণ ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনীয় মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি , মোঃ শহিদুল ইসলাম বাবুল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ফরিদপুর চার আসনের সংসদ সদস্য প্রার্থী, বক্তব্য রাখেন আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সভাপতি ভাঙ্গা উপজেলা, জাতীয়তাবাদী দল বিএনপি, আইয়ুব মোল্লা, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, আবু জাফর মুন্সী , সাধারণ সম্পাদক ভাঙ্গা বাজার বণিক সমিতি, বক্তব্য রাখেন, মিজানুর রহমান পান্না, আহবায়ক (সাবেক , ভাঙ্গা পৌর বিএনপি, বক্তব্য রাখেন ভাঙ্গা পৌর বিএনপি’র আহবায়ক এম এ ওয়াদুদ সহ সহ ভাঙ্গা বাজারে ব্যবসায়ী ও বিএনপি নেতৃবৃন্দ, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শহিদুল হক (নিরু মুন্সি, সভায় জনাব শহিদুল হক বাবুল, ধানের শীষ মার্কায় ভোট চেয়ে তাকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি অনুরোধ করেন। তিনি বলেন আমাকে নির্বাচিত করে এমপি বানালে আমি আপনাদের ব্যবসায়ীদের দায়িত্ব নিতে পারব এই ভাঙ্গা বাজারে কোনরকম চাঁদাবাজি সন্ত্রাসী সে যেই হোক যে দলেরই হোক আমি তাকে ক্ষমা করব না। তিনি আরো বলেন বর্তমানে ভাঙ্গা বাজারে উন্নয়নমূলক কাজ চলমান আছে। ভবিষ্যতে ভাঙ্গা বাজার নিয়ে আমার উন্নয়নমূলক প্লান আছে, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে ভাঙ্গা পৌরসভা কে এক নম্বর মডেল পৌরসভার রূপান্তরিত করবো এবং ভাঙ্গা বাজার কে একটি আধুনিক মডেল বাজার হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। তিনি আরো বলেন আমার দলের নেতারা কেউ যদি কারো উপরে জুলুম করে তাহলে আমি তাহা কঠোর হস্তে দমন করব আপনাদের সবার প্রতি অনুরোধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন আমি আপনাদের পাশে আছি থাকবো। পরে সভাপতি শহিদুল হক মেরু মুন্সি সমাপনী বক্তব্যর মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *