Breaking News

ভাঙ্গায় অতিরিক্ত দামে গ্যাস-সিলিন্ডার বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে (২ ) ডিপোকে আর্থিক জরিমানা ।

ভাঙ্গায় অতিরিক্ত দামে গ্যাস-সিলিন্ডার বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে (২ ) ডিপোকে আর্থিক জরিমানা ।

 

ফরিদপুররের ভাঙ্গায় উপজেলার পৌরসদরের নুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ গ্যাস ডিপোতে আর্থিক জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।

উপজেলার নূরপুর এলাকায় গ্যাসের ডিপোসমূহে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম জানান, ভ্রাম্যমাণ আদালতে মেসার্স ইহান এন্টারপ্রাইজের ম্যানেজার রিয়াজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬ হাজার টাকা এবং মেসার্স হাবি এন্টারপ্রাইজ এর ম্যানেজার মিলন হোসেনকে ৮;হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনতে আজ বিভিন্ন গ্যাস ডিপোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি ডিপোতে এ আর্থিক জরিমানা করা হয়। এসময় তাদেরকে সকল গ্যাস সিলিন্ডার ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করতে এবং ধার্যকৃত মূল্যের বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না করতে বলা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Check Also

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ** স্থানঃ কলাতলা- কারিকরপাড়া মালীগ্রাম** ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *