Breaking News

ভাঙ্গা-তে এসআইয়ের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, মীমাংসায় ছাড়

ভাঙ্গা-তে এসআইয়ের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, মীমাংসায় ছাড়

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক নারীর বাড়িতে অনৈতিক প্রস্তাব নিয়ে এসে আটক হন পুলিশের এক এসআই—এমন অভিযোগ উঠেছে। পরে তাকে থানায় নেওয়ার পর রফা-দফার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী নারী। সোমবার (২ মার্চ) উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কর্মকর্তা মিলন কুমার হাওলাদার, তিনি নারায়ণগঞ্জ সদর থানা-য় এসআই হিসেবে কর্মরত। তার বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানা এলাকায় বলে জানা গেছে।

ভুক্তভোগী নারীর ভাষ্য, জমি সংক্রান্ত একটি বিষয়ে তিনি নারায়ণগঞ্জ সদর থানা-য় অভিযোগ দায়ের করলে সেই সূত্রে এসআই মিলন কুমারের সঙ্গে তার পরিচয় হয়। তদন্তের কথা বলে তিনি বিভিন্ন সময় লোক মারফত ও সরাসরি একাধিকবার কু-প্রস্তাব দেন। এমনকি ভাঙ্গায় তার বাড়িতে আসার প্রস্তাবও দেন।

নারীটি বলেন, “আমি কোনোভাবেই রাজি হইনি। কিন্তু গতকাল সন্ধ্যায় তিনি অনৈতিক প্রস্তাব নিয়ে হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন। তখন আমি তাকে একটি কক্ষে আটকে রেখে সরাসরি থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিই। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।”

তার দাবি, থানায় নেওয়ার পর অভিযুক্ত কর্মকর্তা কাকুতি-মিনতি করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। তবে ছাড়া পাওয়ার পর তিনি হুমকি ও আপত্তিকর কথা বলছেন বলেও অভিযোগ করেন ওই নারী। প্রয়োজনে আদালতে মামলা করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ভাঙ্গা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “প্রেমের টানে প্রেমিক প্রেমিকার বাড়িতে এসেছিলেন। মনোমালিন্যের খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হলে সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

Check Also

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ** স্থানঃ কলাতলা- কারিকরপাড়া মালীগ্রাম** ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *