ফরিদপুরে ভাঙ্গায় জামাত ইসলামের ইফতার ও দোয়া মাহফিল।
(স্টাফ রিপোর্টার) দৈনিক ৭১ সংবাদ, শুক্রবার,
স্থান ভাংগা পৌরসভার ঘাস বোন চাইনিজ রেস্টুরেন্ট।
ভাঙ্গায় বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গা পৌরসভার কমিটির আয়োজনে ইফতারের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা পৌরসভার সংলগ্ন ঘাস বন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানে সভাপতিত্বকরেন ডাক্তার এনায়েত হোসেন আমির ভাঙ্গা পৌরসভার বাংলাদেশ জামাত ইসলামী কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাওলানা মোঃ বদর উদ্দিন ফরিদপুর জেলা জামায়েত ইসলামী আমির, বক্তব্য রাখেন মোহাম্মদ সরোয়ার হোসেন বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গা উপজেলা কমিটির আমির, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাঙ্গা উপজেলার সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, তিনি বলেন অতীতের মত বর্তমানে আমরা সকলে মিলেমিশে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, অনুষ্ঠানে বিশেষ অতিথি মাওলানা মোঃ সরোয়ার হোসেন ইফতারের আগে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন তিনি সমগ্র মুসলমান জাতির জন্য মহান আল্লাহর দরবারে মানুষের কল্যাণের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ দোয়া এবং ইফতারে অংশগ্রহণ করেন।

Ekattor Sangbad একাত্তর সংবাদ