অদ্য ১৭/০৩/২০২৬ খ্রি. তারিখে
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে কাজী বজলু রহমান (পিতা: কাজী আব্দুল হাকিম), গ্রাম– আটরশি, সদরপুর, ফরিদপুর—কে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। অভিযুক্ত ব্যক্তি সরকারি বিধি লঙ্ঘন করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করায় তাঁর বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ও অপরাধী অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এসময় ভাঙ্গা থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করেন।
২। ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে ও যাত্রী হয়রানি বন্ধ করতে ভাঙ্গা বাস স্ট্যান্ডে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷ এসময় সকল বাস কাউন্টারকে এ ব্যাপারে সতর্ক করা হয় এবং নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে বলা হয়।
৩। পুখুরিয়া বাস স্ট্যান্ডে রাস্তার উপর অবৈধভাবে গড়ে উঠা দোকানগুলোকে উচ্ছেদ করা হয় এবং যান চলাচলের জন্যে রাস্তা প্রশস্ত করা হয়। এসময় হাইওয়ে থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।
৪। স্থানীয় অভিযোগের ভিত্তিতে কুমার নদের তীরে �
Ekattor Sangbad একাত্তর সংবাদ