Breaking News

ভাঙ্গায় অবৈধ আতশবাজি বিক্রি, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

ভাঙ্গায় অবৈধ আতশবাজি বিক্রি, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা-তে বিভিন্ন হাটবাজারে অবৈধভাবে আতশবাজির মেলা বসিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। বিশেষ করে ভাঙ্গা বাজার, কালামৃধা ইউনিয়নের বাজার, দেওরা বাজার ও মালিগ্রাম এলাকায় প্রকাশ্যে অস্থায়ী স্টল বসিয়ে এসব আতশবাজি বিক্রি করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কোনো ধরনের অনুমতি ছাড়াই প্রকাশ্যে আতশবাজি বিক্রি করছেন, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আতশবাজির চাহিদা বেড়ে যাওয়ায় বিক্রিও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিদিনই হাটবাজারগুলোতে শিশু-কিশোর ও তরুণদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

সচেতন মহলের মতে, এভাবে অনিয়ন্ত্রিতভাবে আতশবাজি বিক্রি চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশু ও কিশোরদের জন্য ঝুঁকি আরও বেশি।

স্থানীয়রা জানান, অনুমতি ছাড়া এ ধরনের বিস্ফোরক দ্রব্য বিক্রি করা আইনত নিষিদ্ধ হলেও তা প্রকাশ্যে চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ আতশবাজি বিক্রি বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Check Also

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ** স্থানঃ কলাতলা- কারিকরপাড়া মালীগ্রাম** ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *