Breaking News

ভাঙ্গায় বাস -পিকআপ মুখোমুখি সংঘর্ষে বাস খাদে নিহত ২ আহত ২৯ জন।

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে তরমুজ বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর মোল্লা (৩৭) নামক এক ফল ব্যবসায়ী নিহত এবং ২৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় প্রেরণ করা হয়েছে।

 

আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল নয়টার দিকে ফরিদপুর -বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুর গামী শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুর- বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার বাবলাতলা স্থান অতিক্রম কালে কুয়াকাটা থেকে ভাঙ্গা গামী তরমুজ বোঝাই একটি পিকআপ এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। অন্যদিকে পিক আপ টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় পিকআপে থাকা ফল ব্যবসায়ী ভাঙ্গার চৌধুরীকান্দা গ্রামে বসবাসকারী সেকেন্দার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা নিহত হয়। অন্যদিকে বাসে থাকা ২৯ জন যাত্রী আহত হন। এদের মধ্যে

 

১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *