Breaking News

ভাঙ্গায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ

ভাঙ্গায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ

 

ফরিদপুরের ভাঙ্গা থানাধীন আলগী ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে ভাঙ্গা থানার জিডি নং-৭৪৪ এর প্রেক্ষিতে ১৬ এপ্রিল রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটির অংশ হিসেবে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান-০২ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের ছনের ভিটায় একটি গাছের নিচে খোলা স্থানে জুয়ার আসরে অভিযান চালানো হয়।

 

অভিযানে ঘটনাস্থল থেকে রায়হান খালাসী (৪৫), শহীদ ভূইয়া (৪৭), ফিরোজ মাতুব্বর (৪৫), আমির হোসেন (৪৪), মিজানুর রহমান ভূইয়া (৪৮) ও খোকন হোসেন (৫০) নামের ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই ভাঙ্গা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

এসময় তাদের দখল থেকে একটি ডন প্যাকেটের ভিতরে থাকা ৫২টি তাস এবং জুয়ার বোর্ড থেকে মোট ৯৫০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকার মধ্যে রয়েছে ২০০ টাকার ১টি নোট, ১০০ টাকার ১টি, ৫০ টাকার ৮টি, ২০ টাকার ১১টি এবং ১০ টাকার ৩টি নোট।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের জানান , এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *