Breaking News

ভাঙ্গায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

ভাঙ্গায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনে অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সদরুল আলম সিয়াম।

 

উপজেলা ভূমি অফিস তথ্যমতে, ভাঙ্গা উপজেলাধীন মানিকদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কর্তন ও বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় এলাকায় ভেকু মেশিন ব্যবহার করে মাটির উপরিভাগ অবৈধভাবে কর্তনের অপরাধে মোঃ মিনাল শরীফ (পিতা: আঃ কুদ্দুস শরীফ)-কে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সদরুল আলম সিয়াম বলেন, পরিবেশ সুরক্ষা ও অবৈধভাবে মাটি কর্তন ও বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *