Breaking News

ভাঙ্গায় শহিদুল ইসলাম খান বাবুল এমপি** উদ্বোধন করলেন হোটেল অনন্যা ইন

-ভাঙ্গায় শহিদুল ইসলাম খান বাবুল এমপি** উদ্বোধন করলেন হোটেল অনন্যা ইন—

 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল

 

বলেছেন, দক্ষিণ বঙ্গের প্রবেশ দ্বার হিসেবে খ্যাত ভাঙ্গায় পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে। দেশের উন্নয়নের কেন্দ্রভূমি এখানে গড়ে তোলা হবে। শনিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর কৃষি মার্কেট সংলগ্ন স্থানে হোটেল অনন্যা ইন উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখন প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসছে। এখানে হবে পর্যটন নগরী। সেই সাথে নিরাপত্তার সাথে সাথে চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের অগ্রগতি যেমন হচ্ছে তেমনি পর্যটন খাতের প্রসার ঘটছে। দক্ষিণ বঙ্গের মানুষের আশা আকাঙ্খার প্রতীক হবে এই এলাকা। হোটেল অনন্যা ইন এর সত্বাধিকারী সদানন্দ সাহা আকাশ এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, পৌর বিএনপির মিজানুর রহমান পান্না, ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা কল্যান সমিতির সভাপতি এম,এ বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, চৌধুরী ওয়াহিদুজ্জামান সহ বিএনপির নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবৃন্দ। বক্তারা হোটেলটির ব্যবস্থাপনা ও সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

Check Also

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ** স্থানঃ কলাতলা- কারিকরপাড়া মালীগ্রাম** ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *