Breaking News

ভাঙ্গায় কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ২

ভাঙ্গা ,ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কাভার ভ্যানে পেছন দিক থেকে একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভারে ওঠার পথে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট ২০-২১৪০ নম্বরের একটি বড় কাভার ভ্যানকে ঢাকা মেট্রো-ন ১৫-৫৫০৯ নম্বরের একটি ছোট পিকআপ পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি কাভার ভ্যানের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক কবির রায় (৩৬) ও হেলপার জুয়েল মিয়া (১৮)। নিহত চালক কবির রায়ের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী গোমর গ্রামে। তার পিতার নাম শিশির রায়। অপরদিকে নিহত হেলপার জুয়েল মিয়ার বাড়ি কুড়িগ্রাম জেলার কান্দা জিরাহাট এলাকায়। তার পিতার নাম আবদুল হাকিম।

দুর্ঘটনার পর মরদেহ দুটি গাড়ির ভেতরে আটকে পড়লে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

পুলিশের বক্তব্য

শিবচর হাইওয়ে থানার এসআই সালাম হোসেন বলেন,

“খবর পেয়ে হাইওয়ে পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিয়া ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কাভার ভ্যানে পেছন দিক থেকে একটি পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের বক্তব্য

জানান, গভীর রাতে ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ভারী যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা মহাসড়কে নিরাপত্তা জোরদার ও ফ্লাইওভারে অনিরাপদভাবে যানবাহন দাঁড় করানো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *