Breaking News

ভাঙ্গায় বিতর্কিত নিলামী জমি বিরোধে কুপিয়ে হত্যা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: উপজেলার কালামৃধা ইউনিয়নের উত্তর কালামৃধা গ্রামে বহুল বিতর্কিত নিলামের জমি বিরোধের জেরে নবীন মাতুব্বর (১৫) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নবীন ঐ গ্রামের ফারুক মাতুব্বরের ২য় পুত্র।

 

৫ নভেম্বর’২০২২ শনিবার দুপুরে স্থানীয় চৌধুরী বাড়িতে ঐ জমি সংক্রান্তে একটি সালিশ বৈঠক হয়। কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বর্তমান ও সাবেক বেশ কয়েকজন চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সালিশবর্গ বহুল বিতর্কিত নিলামের জমির কাগজপত্র দেখে সন্দেহ হলে সিদ্ধান্ত ছাড়াই পরবর্তী সপ্তাহে পুনরায় বৈঠক হবার কথা জানিয়ে সালিশ সমাপ্ত করেন।

 

সালিশবর্গ স্থান ত্যাগের পরপরই বাকবিতন্ডার এক পর্যায়ে নবীন মাতুব্বরকে প্রতিপক্ষ গ্রুপের সদস্য সাউথার গ্রামের আ: হাই মাতুব্বরের পুত্র এমরান মাতুব্বর (২৫), উত্তর কালামৃধা গ্রামের সাহা মাতুব্বরের পুত্র পারভেজ মাতুব্বর (২৬) ছুরি দিয়ে কুপিয়ে মারাত্নক আহত করে। পরে স্থানীয়রা আহত নবীনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন।

 

এদিকে নবীনের মৃত্যুর খবরে গ্রামবাসীরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেন। বর্তমানে ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে জড়িতদের ছাড় দেয়া হবে না। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এবিষয়ে হত্যাকান্ডের শিকার নবীনের বাবা ফারুক মাতুব্বর (৪৫) বাদি হয়ে ভাঙ্গা থানায় ১৭ জনসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ভাঙ্গা থানার মামলা নাম্বার ০৯/৩৩০ তারিখ- ০৬/১১/২০২২, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩০২/১১৪/৩৪ দ:বি: (পেনাল কোড)।

 

এদিকে স্থানীয়রা নবীন হত্যার নেপথ্যের কারন উল্লেখ করে বলেন, একটা ভূয়া নিলামকৃত জমি সংক্রান্ত জেরে পরিকল্পিত খুন। দীর্ঘদিন যাবৎ প্রায় ২২.৬৭ একর জমি শিবচরের জনৈক ব্যক্তির নামে ১৯৭৬ সালে নিলাম দেখিয়ে কালামৃধা ইউনিয়নের জ্বিনের বাদশা নামক খ্যাত একজন ভূমি দস্যুর নেতৃত্বে স্থানীয় কয়েকজন ঐ জমিসমূহ একটি ভূয়া দলিলের মাধ্যমে দাবি করে দখলে যাবার পায়তারা করে আসছে। নিলামে খরিদকৃত ২২.৬৭ একরের মধ্যে খাল, নাল সহ সরকারি স্থাপনা রয়েছে। এরমধ্যে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রিত জমি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, বেশ কয়েকটি মসজিদ, কালামৃধা বাজারে অবস্থিত মাদ্রাসা, কবরস্থান ও ১নং সরকারি খাস খতিয়ানভূক্ত জমি উল্লেখযোগ্য।

 

স্থানীয় সূত্র মতে, ১নং সরকারি খাস খতিয়ানভূক্ত জমি কিভাবে নিলাম হয়? তা বোধগম্য নয়। এই ভূয়া নিলাম ক্রয় চক্রটি দীর্ঘদিন যাবৎ এলাকায় অশান্তির কারন হয়ে দাঁড়িয়েছে। ২২.৬৭ একর জমিতে শতাধিক বছর ধরে প্রায় শতাধিক হিন্দু ও মুসলিম পরিবার ভোগদখলে রয়েছে। এই শতাধিক পরিবারে রয়েছে প্রায় ৬ শতাধিক সদস্য। এদেরকে তাড়িয়ে দেবার নীল নকশা এঁকে তা বাস্তবায়ন করতে কথিত ঐ জ্বীনের বাদশা ও তাঁর অনুসারীগণ মরিয়া হয়ে উঠেছে। ঐ শতাধিক পরিবারকে উৎখাত করতে চক্রটি তাদের বিরুদ্ধে প্রায় ডজন খানেক নামে-বেনামে দেওয়ানী ও ফৌজদারী মামলা দিয়ে অদ্যাবধি হয়রানি করে আসছে। এরই ধারাবাহিকতায় চক্রটির অদৃশ্য ইশারায় বলী হলো কিশোর নবীন। চক্রটির বিরুদ্ধে এখনই যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন না করলে অদুর ভবিষ্যতে আরও অশান্তি ও প্রাননাশের আশঙ্কা রয়েছে।

 

  1. এলাকাবাসি নবীন হত্যাকান্ডে জড়িতদের সহ কথিত নিলামে জমি ক্রয় চক্রটির বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু ও কার্যকরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Check Also

অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে,প্রান গেল একই পরিবারের ৪ জনের

    অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে   প্রান গেল একই পরিবারের ৪ জনের**   ফরিদপুরের নগরকান্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *