Breaking News

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত বেড়ে ২০ ।

আজ সকাল ৭ টা খুলনা, ভাংগা, শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে ১৬ জন নিহত, আহত ৩০ + জন।

জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঢামেকে নেওয়ার পর আরও দুজন নিহত হয়েছেন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা প্রায় ২০ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে।

Check Also

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ** স্থানঃ কলাতলা- কারিকরপাড়া মালীগ্রাম** ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *