Breaking News

নাটোরে নিজ অর্থায়নে ২৭ হাজার মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছেন এমপি বকুল 

নাটোরে নিজ অর্থায়নে ২৭ হাজার মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছেন এমপি বকুল

 

নাটোর প্রতিনিধি,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার স্বরুপ নাটোরে নিজ অর্থায়নে ২৭ হাজার অসহায় পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় এই সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে তিনি লালপুর উপজেলার ১০ টি ইউনিয়ান, একটি পৌর সভা ও প্রত্যেকটি ইউনিয়নের ১৫ হাজার পরিবারকে ঈদের খাদ্য সহায়তা, ১০ হাজার পরিবারকে নগদ অর্থ প্রদান এবং ২ হাজার পরিবারকে নতুন কাপড় প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। ঈদের আগের দিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলার মানুষ কেউ না খেয়ে থাকবে না। কেউ ঘর ছাড়া থাকবে না। আমার এই পিছিয়ে পড়া জনপদে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই তার নিজ অর্থায়নে এই সেবা প্রদান করার চেষ্টা করছেন। ঈদে অসহায় পরিবারগুলোকে সাধ্যমত সহযোগীতা করার জন্য সমাজের বিত্তশালীদের প্রতিও আহবান জানান তিনি।

 

মোঃ রাশেদুল ইসলাম

নাটোর

২০-০৪-২০২৩

Check Also

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার **

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ** স্থানঃ কলাতলা- কারিকরপাড়া মালীগ্রাম** ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *